শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

ঈদে ঘরমুখো মানুষদের ভোগান্তি পোহাতে হবে না: সড়ক সচিব

গাজীপুর প্রতিনিধি / ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম বলেছেন, ঈদে গাজীপুরের মহাসড়কে দূরবস্থা থাকার কোনো সম্ভাবনা নেই, কোনো রকম আশঙ্কা নেই। বিআরটি প্রকল্পের চলমান কাজের কারণে গাজীপুরের মহাসড়কে সমস্যা থাকলেও ঈদের আগেই তা সংস্কার করা হবে।

তিনি আরও বলেন, মহাসড়কে যাতে যানজট না হয় সেটা কিভাবে সমন্বিতভাবে মোকাবেলা করা যায় সে ব্যাপারে চেষ্টা নিচ্ছি। এনিয়ে আমাদের সেন্ট্রাল একটা কন্ট্রোল রুম থাকবে। মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকায় ক্লোজ সার্কিট ক্যামেরাও থাকবে। এগুলো দিয়ে কন্ট্রোল রুম থেকে আমরা সার্বক্ষণিক মনিটরিং করবো। ফলে এবারের ঈদে ঘরমুখো মানুষদের ভোগান্তি পোহাতে হবে না।
শনিবার সকালে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবস্থা পরিদর্শনে গিয়ে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস মোড় এলাকায় সাংবাদিকদের এসব কথা বলেন সড়ক সচিব।

এ সময় তার সঙ্গে সওজ’র প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান, বিআরটি প্রজেক্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সফিকুল ইসলাম, বিআরটি প্রকল্প পরিচালক মো. ইলিয়াস শাহ ও মহিরুল ইসলাম খান, সওজ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা জোন) মো. সবুজ উদ্দিন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম নূর ই আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন, গাজীপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জামিল আক্তার লিমন প্রমুখ উপস্থিত ছিলেন।

সচিব মো. নজরুল ইসলাম আরো বলেন, আমাদের আগেও ভিজিলেন্স টিম সরেজমিনে এ মহাসড়ক দেখে গেছেন। মহাসড়কের কোথায় কোথায় খানা-খন্দক (বটম লেক) আছে বা সমস্যা আছে তা আমরা চিহ্নিত করছি। সেগুলো আমরা সংস্কার/সমাধান করে দিচ্ছি। গাজীপুরের বিআরটি প্রকল্প যেহেতু একটি চলমান প্রক্রিয়া (অনগুয়িং প্রসেস)। কাজ চলাকালীন সময়ে কিছু সমস্যাতো হবেই। আমরা ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সকল বিভাগের সঙ্গে সমন্বিতভাবে চেষ্টা চালাচ্ছি যাতে মহাসড়কে যানজট ও জন দুর্ভোগ না হয়।

তিনি বলেন, আমরা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা মহাসড়কের কোথায় কি অবস্থা আছে তা পরিদর্শন করছি। আমাদের মন্ত্রী মহোদয়ও মহাসড়কের বিষয়াদি ও আমাদের কাজ মনিটরিং করছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ