শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

আবারো হিলিতে সয়াবিন তেল কেজিতে বেড়েছে ২৫ টাকা

নিজস্ব প্রতিবেদক / ২৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

আবারো অস্থিতিশিল হয়ে উঠেছে সয়াবিন তেলের দাম। সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে খোলা সয়াবিন তেলের দাম কেজিতে ২৫টাকা করে বেড়েছে। 

সপ্তাহপুর্বে প্রতিকেজি খোলা সয়াবিন তেল ১৬০টাকা বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ১৮৫টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বোতলজাত সয়াবিন তেল পূর্বে ১৬০টাকা থেকে বেড়ে ১৬৮ টাকা লিটার মুল্যে বিক্রি হচ্ছে।

এদিকে তেলের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিন্ম আয়ের মানুষেরা। মোকামে তেলের দাম বাড়ায় বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে বলে দাবী ব্যবসায়ীদের।

সরেজমিনে দেখা গেছে, বাজারের সবদোকানেই তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, তারপরেও ঊর্ধ্বমুখী তেলের দাম। প্রশাসনের পক্ষ থেকে দোকানে মূল্য তালিকা টাঙানোর নির্দেশনা থাকলেও অনেক দোকানেই মূল্য তালিকা নেই। দুএকটি দোকানে থাকলেও তাতে পণ্যের মূল্য লেখা নেই। তেলের বাড়তি মূল্য নেওয়া হলেও কোন রশিদ দেওয়া হচ্ছেনা বলেও অভিযোগ রয়েছে খুচরা বিক্রেতাদের।

বাজারে আসা ক্রেতারা জানান, বাজারে চাল থেকে শুরু করে তেল পর্যন্ত সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি হয়েছে। এতে করে আমাদের সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। একদিকে রমজানের বাড়তি খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে, তার উপর আবারো তেলের দাম বৃদ্ধি আমাদের উপর বাড়তি বোঝা হয়ে দাড়িয়েছে।

নাম না প্রকাশের শর্তে এক খুচরা তেল বিক্রেতা বলেন, বাজারের সবমহাজনের কাছেই তেল রয়েছে। যেই তেল পূর্বের দামে কেনা হলেও তারা এখন দাম বাড়িয়ে বিক্রি করছেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, ‘‘তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ে যেন কেউ কোন ধরনের কারসাজি করতে না পারে, এজন্য বাজারগুলোতে আমাদের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যেই মূল্যতালিকা না টাঙানোসহ বাড়তি মূল্যে পণ্য বিক্রির দায়ে বেশ কয়েকটি দোকানকে আর্থিক জরিমানা করা হয়েছে।’’

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ