হাইমচরে মাহে রমজান উপলক্ষে কোরআন শিক্ষা ও নামাজের প্রতি উৎসাহ, উদ্দীপনা বাড়াতে শিশু-কিশোরদের মাঝে বাইসাইকেল সহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়েছে। মাহে রমজানের প্রথম দিন থেকে যারা নিয়মিত নামাজ ও কোরআন শিক্ষায় অংশগ্রহণ করেছে তাদেরকে এ পুরস্কার প্রদান করা হয়। তাদের মধ্যে প্রথম হয়েছে মোঃ ফয়সাল, দ্বিতীয় হয়েছে শাহাদাত ও তৃতীয় ফরহাদ হোসেন। পর্যায়ক্রমে মোঃ মাহদী, মিনহাজ, ফাহাদ, সাজিদ, রিয়াদ, সিয়াম, রাসিম ও মিশকাত।
শুক্রবার (২২ এপ্রিল) বিকাল ৩ টায় দক্ষিণ আলগী হাজী বাড়ি জামে মসজিদ মাঠে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে অর্ধ শতাধিক প্রশিক্ষনার্থী ও শিশু কিশোরদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে মোঃ নূরে আলম জিকুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গন্ডামারা এ বি এস ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুর রহমান হামিদী।
নামাজে অংশ নেয়া কিশোররা জানায়, শুধুমাত্র পুরস্কারের জন্য নয়, বরং মহান আল্লাহকে সন্তুষ্ট করতেই নামাজ আদায় করেছে তারা। তবে পুরস্কারের ঘোষণা দেয়ায় নামাজের প্রতি আগ্রহটা আরও বেড়ে যায়। তাছাড়া নামাজে অংশ নেয়ায় নামাজের নিয়মকানুনসহ গুরুত্বপূর্ণ দোয়া-দরুদও শিখতে পেরেছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের অন্যতম আয়োজক নূরে আলম বলেন ছোট ছোট ছেলেদের নামাজের প্রতি আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। তারপর আমি নিজেই তাদের উপস্থিতি তদারকি করেছি এবং বিভিন্ন দোয়াও শিখিয়েছি। শুরুতে অনেকেই নামাজে উপস্থিত থাকলেও টানা ২০ দিনের হিসেবে অনেক কিশোরই বাদ পড়ে যায়। সর্বশেষ নামাজ আদায় ও কোরআন প্রশিক্ষণে টিকে থাকে ১০ জন। তাই তাদের পুরস্কার দেয়া হয়েছে।