শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বৃহত্তর ঐক্য প্রয়োজন: পররাষ্ট্রমন্ত্রী

দর্পণ ডেস্ক / ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন (ফাইল ফটো)

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, কোভিডসহ সকল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বৃহত্তর ঐক্য ও সহযোগিতা প্রয়োজন।

বুধবার সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর আয়োজিত “কোভিড-১৯ পরবর্তী বিশ্বব্যবস্থা: বৈশ্বিক উদ্যোগ, কৌশল ও করণীয়” শীর্ষক ডিশটিঙ্গুইশ লেকচার সিরিজে মূলপ্রবন্ধ উপস্থাপন করে ড. মোমেন একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী এ সময় কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় কোভিডের টিকা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে দক্ষতার সাথে তৃণমূল পর্যন্ত সর্বসাধারণকে টিকা প্রদানেও সফলতা অর্জন সম্ভব হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী কোভিডসহ যেকোন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বৃহত্তর ঐক্য ও সহযোগিতার উপর গুরুত্ব দিয়ে বলেন, কোভিডের টিকা বিশ্বের বিভিন্ন দেশে বিতরণের ক্ষেত্রে মানবতার স্বার্থেই কোন প্রকার রাজনৈতিক ও গোষ্ঠী স্বার্থ বিবেচনায় আনা সঙ্গত নয়।

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অত্যন্ত সুশৃঙ্খল ও একাডেমিক পরিবেশে অনুষ্ঠিত এই লেকচারে ড. মোমেনের মূলপ্রবন্ধ উপস্থাপনের পর প্রথা অনুযায়ী প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রশ্নোত্তর পর্বে উপস্থিত বিদগ্ধ জনেরা বৈশ্বিক বিভিন্ন ইস্যূতে ড. মোমেনের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি কোভিড মহামারির ফলে পরিবর্তিত বিশ্ব-ব্যবস্থার সম্ভাব্য আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষিত নিয়ে নিজস্ব মতামত তুলে ধরেন।

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজ বিভাগের অধ্যাপক ইকবাল সেবিয়ার সঞ্চালনায় প্রতিষ্ঠানটির ছাত্র-শিক্ষক-গবেষক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, স্বাগতিক সিঙ্গাপুর সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যবৃন্দ এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ