শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

ফরিদগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

ফরিদগঞ্জ প্রতিনিধি / ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশ ও মানুষের কল্যাণে কলম চলবে এই স্লোগানকে সামনে রেখে পথচলা ফরিদগঞ্জে গণমাধ্যম কর্মীদের একমাত্র সংগঠন ঐতিহ্যবাহী ‘ফরিদগঞ্জ প্রেসক্লাব’’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার ২১ এপ্রিল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই  সংগঠনটির প্রয়াত সদস্যদের সম্মানে ও স্মরণে দাঁড়িয়ে নিরবতা পালনের মধ্যদিয়ে ইফতার ও দোয়া মাহফিলের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দরা দলমত নির্বিশেষে উপস্থিত ছিলেন।


এসময় অনুষ্ঠানে আগত প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান বলেন, সাংবাদিকতা কেবল তথ্য-উপাত্ত ও ঘটনার বিবরণ সংগ্রহের পেশা নয়। সাংবাদিকেরা সঠিক ও নির্ভুল তথ্য উপস্থাপন করা প্রথম ও প্রধান কাজ। কলম সৈনিক হিসেবে ঘটনার গভীরে গিয়ে সত্যটাকে বের করে দর্পণের মতো তুলে ধরতে হবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যদিয়ে ফরিদগঞ্জ উপজেলাকে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


ইফতারের পূর্ব মুহুর্তে সংগঠনটির প্রয়াত সকল সদস্যদের আত্মার শান্তি কামনা ও দেশবাসীর উন্নয়ন সম্প্রীতি এবং সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন, উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের খতিব, মাওলানা ইউনুছ আহমেদ।


প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুস ছোবহান লিটনের পরিচালনায় এসময় সংক্ষিপ্ত ভাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফ আহাম্মেদ চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, প্রেসক্লাবের উন্নয়ন কমিটির চেয়ারম্যান মামুনুর রশিদ পাঠান।


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার ফকিহ মাও. ইকবাল হোসাইন, উপজেলা জাতীয়তাপার্টির সভাপতি আব্দুল আওয়াল, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন গাজী, উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন গাজী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সাউদ, সাধারণ সম্পাদক আকবর হোসেন মনির, ওলামা লীগের সভাপতি মাও. মিজানুর রহমান খন্দকার, ম্যাগাজিন হাউজের পরিচালক মাও. তাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আলহাজ্ব রিয়াজ আহমেদ ফরিদী,উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল মতিন,উপজেলা সরকারি প্রাথমিক সহ-শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমানসহ প্রেসক্লাবের সকল স্তরের নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ