শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

বিএনপি নেতাদের বক্তব্য সত্য নয়: জার্মান রাষ্ট্রদূত

দর্পণ ডেস্ক / ৩৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার তাকে নিয়ে বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন।

এ নিয়ে তিনি জানান, গত ১৭ মার্চ তার সঙ্গে সাক্ষাতের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তাকে উদ্ধৃত করে যে বক্তব্য দিয়েছেন, তাতে তিনি খুশি নন। কারণ ওই আলাপে বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে তিনি বিএনপি নেতাদের কাছে কোনো উদ্বেগ প্রকাশ করেনি। কিন্তু তাকে উদ্ধৃত করে সেই উদ্বেগের কথা বলা হয়েছে যা সত্য নয়।

বুধবার কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টকে’ অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

জার্মান রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে জার্মানি। নির্বাচন ঘিরে সহিংসতা না হয়, সেটাই চায় জার্মানি।”

অপর প্রশ্নের জবাবে আখিম ট্রোস্টার জানান, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করে যাবে জার্মানি।

ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাসের সভাপতিত্বে ডিক্যাব টকে স্বাগত বক্তব্য দেন ডিক্যাব সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন।


এই ক্যাটাগরির আরো সংবাদ