শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

১৩ বছর ধরে নেই গাইনি চিকিৎসক,বন্ধ অস্ত্রোপচার

সুমন আহম্মেদ / ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি চিকিৎসক নেই ১৩ বছর ধরে। এতে বন্ধ রয়েছে অস্ত্রোপচার। অলস পড়ে রয়েছে অপারেশন থিয়েটার। বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে গর্ভবতী মায়েদের।
১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত মতলব উত্তর উপজেলা। এখানকার পাঁচ লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা দিতে ২০০৮ সালে ছেংগারচর পৌরসভার মরাদোন এলাকায় নির্মাণ করা হয় ৩১ শয্যার মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চর ও প্রত্যন্ত অঞ্চলে এটি নির্মিত হওয়ায় চিকিৎসকেরা এখানে নিয়োগ পেলেও দ্রুতই অন্যত্র চলে যান। ফলে হাসপাতাল নির্মাণের ১৩ বছর অতিবাহিত হলেও অপারেশন থিয়েটারটি এখনো কার্যকর করা সম্ভব হয়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই জুনিয়র কনসালট্যান্ট গাইনি, জুনিয়র কনসালট্যান্ট সার্জারি, জুনিয়র কনসালট্যান্ট মেডিসিন। তিন মাস আগে জুনিয়র কনসালট্যান্ট অ্যানেসথেসিয়া নিয়োগ দেওয়া হয়। কিন্তু জুনিয়র কনসালট্যান্ট সার্জন ও জুনিয়র কনসালট্যান্ট গাইনি চিকিৎসক না থাকায় অ্যানেসথেসিওলজিস্ট কোনো সেবা দিতে পারছেন না।
এই স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল কর্মকর্তা নিয়োগে থাকলেও তিনি ডেপুটেশনে কাজ করছেন অন্যত্র। এখানকার সাব সেন্টারে ছয়জন চিকিৎসক থাকার কথা। কিন্তু আছে দুজন। তবে এর মধ্যে একজন আবার ডেপুটেশন নিয়ে চলে গেছেন অন্যত্র।
উপজেলার পাহাড়ের চক থেকে চিকিৎসা নিতে আসা আলী মিয়া বলেন, ‘আমার বোনের সন্তান হবে। ব্যথা উঠলে আমরা তাঁকে হাসপাতালে নিয়ে আসি। এসে জানতে পারি এখানে অপারেশনের কোনো ব্যবস্থা নেই। তাঁরা আমাদের অন্য হাসপাতালে যেতে বলেন। পরে ছেংগারচরে একটা বেসরকারি হাসপাতালে নিয়ে অপারেশন করাই।’
কলাকান্দা ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম কাদির মোল্লা বলেন, ‘প্রসূতিরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সবিমুখ। কেননা এখানে চিকিৎসক নেই। তাই অপারেশন করা হয় না। অথচ দরিদ্র মায়েদের জন্যই ভরসা হওয়ার কথা ছিল এই সরকারি হাসপাতালটি। এখানে গাইনি চিকিৎসক থাকলে হানিরপাড়ের দরিদ্র মা তামান্নাকে ছেংগারচর প্রাইভেট হাসপাতালে সিজার করিয়ে সন্তান বিক্রি করে হাসপাতালের বিল মেটাতে হতো না।’
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান জুয়েল বলেন, ‘এখন অপারেশন বন্ধ রয়েছে। আশা করি, আগামী ছয় মাসের মধ্যে অপারেশন থিয়েটারটি চালু করতে পারব।


এই ক্যাটাগরির আরো সংবাদ