শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জে তরুণীকে আটক রেখে টানা ৪ দিন গণধর্ষণ

মুহাম্মাদঃ আল আমীন সাইফ / ২৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

নানির সাথে নিজ বাসায় ফেরার পথে গণধর্ষণের শিকার হয়েছেন ১৩ বছর বয়সী এক কিশোরী। তাকে রাস্তা থেকে তুলে নিয়ে চারদিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওই কিশোরীর ওই কিশোরীর। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ মাদরাসা এলাকায়।

এই ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ মো. রিফাত (২০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে। রিফাত ফতুল্লার পশ্চিম দেওভোগ পশ্চিম নগরের শেষ মাথার হাকিম ভিলার ভাড়াটিয়া মো. সুরুজ মিয়ার ছেলে। অপর দুই আসামি হলেন: আশরাফ আলীর ছেলে মিনু রাসেল (৪০) ও সিফাত (২২)।

মামলায় বাদী বলেন, গত ১৩ এপ্রিল ভুক্তভোগী কিশোরী তার নানির বাড়িতে বেড়াতে যায়। ওইদিন দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নানিকে সাথে নিয়ে নিজের বাড়িতে আসার সময় গ্রেফতার আসামি রিফাত, রাসেল ও সিফাত কিশোরীর মুখ চেপে ধরে তুলে নিয়ে যায় ।এ সময় তার নানি বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে মারধর করে। ৪ দিন পর গত ১৭ এপ্রিল স্থানীয়রা রিফাতকে আটক করে ভুক্তভোগী

কিশোরীর ব্যাপারে জানতে চাইলে সে জানায়, ওই কিশোরীকে মিনু রাসেলের টিনের ঘরে আটকে রাখা হয়েছে। পরে পুলিশ নিয়ে সেখানে গিয়ে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়। এই সময় পুলিশ রিফাতকে গ্রেফতার করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় মিনু রাসেল ও সিফাত।

নির্যাতনের শিকার কিশোরী বলেন, তুলে নিয়ে যাওয়ার পর ওই রাতেই মুখে কাপড় বেঁধে দুইবার রাসেল তাকে ধর্ষণ করে। পরে তার ঘরে আটকে রাখে। পরদিন বেলা সাড়ে বারোটার দিকে গ্রেফতার রিফাতও তাকে ধর্ষণ করে। এভাবে চারদিনই তাকে পর্যায়ক্রমে তাকে ধর্ষণ করা হয়।

এই ঘটনায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) কাজী মাসুদ রানা বলেন, কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। রিফাত নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারে অভিযান চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ