শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

অজ্ঞান পার্টির সর্দার শশা মনির গ্রেফতার

ঢাকা ব্যুরো / ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং অজ্ঞান পার্টির সর্দার মো. মনির ওরফে শশা মনির (৩৫)কে গ্রেফতার করেছে র‌্যাব। 

সোমবার এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১ এর সহকারি পুলিশ সুপার নোমান আহমদ।

তিনি জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে তুরাগ থানার দিয়াবাড়ী মেট্রোরেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শশা মনির গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার রাখাল বুরুজ (পচারিয়া) দাড়িদহ ছয় ঘড়িয়া গ্রামের মো. আবুল কালামের ছেলে।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১’র উত্তরার সদস্যরা জানতে পারে গাইবান্ধার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি তুরাগের দিয়াবাড়ী এলাকায় অবস্থান করেছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে শশা মনিরকে গ্রেফতার করে।

এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি হাত ঘড়ি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে অজ্ঞান পার্টির সর্দার। তার বাহিনী দীর্ঘদিন যাবৎ শশা, নারিকেল ইত্যাদি বিভিন্ন খাবারের সাথে চেতনাশক ওষুধ প্রয়োগ করে বিভিন্ন গণপরিবহনের যাত্রীদের খাইয়ে সর্বস্ব লুট করতো।

সে অজ্ঞান পার্টির গ্রুপের কাছে শশা মনির নামে পরিচিত।

তার বিরুদ্ধে গাইবান্ধা, ময়মনসিংহ এবং ঢাকা জেলার বিভিন্ন থানায় হত্যা, অজ্ঞান ও ছিনতাই মামলা রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ