শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

এমপি-মন্ত্রী-মেয়রসহ বিশিষ্টজনদের নিয়ে জেলা পুলিশের ইফতার মাহফিল

মুহাম্মাদঃ আল আমীন সাইফ / ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। রবিবার (১৮ এপ্রিল) জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিকভাবে এই ইফতার মাহফিলের ব্যবস্থাপনা করেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক), মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মিনাল কান্তি দাস, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি মো. হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক ও মিডিয়া সেল এর চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়েসার হাসনাত প্রমুখ।

এক স্থানের মন্ত্রী, এমপি, মেয়র, ব্যবসায়ী ও পুলিশ-প্রশাসনের উপস্থিতি ইফতার মাহফিলে যোগ করে এক সৌহাদ্য পূর্ণ মুহুর্ত। পরে সকলে একসাথে বসে ইফতার সম্পন্ন করেন।

এসময় আরও উপস্থিত- নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আদালতের চীফ জুডিশিলাল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল (ভিপি বাদল), নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সবুজ, বাংলাদেশ ইয়ান মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, বাংলাদেশ ক্লথ মার্চেন্টস অ্যাসো–সিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহাসহ জেলা পুলিশের অন্যান্য উর্ধতন কর্মকর্তা, বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ