শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ বিশ্বের বিস্ময়: পররাষ্ট্রমন্ত্রী

দর্পণ ডেস্ক / ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ বিশ্বের বিস্ময় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

রোববার সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত ঐতিহাসিক মুজিবনগর দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. মো‌মেন ব‌লেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শ ও চিন্তাধারায় এবং তার নির্দেশিত পথে দেশ পরিচালনার ফলে বাংলাদেশ এখন আর্থ-সামাজিক উন্নয়নে সারা বিশ্বে বিস্ময় সৃষ্টি করেছে।

পররাষ্ট্রমন্ত্রী মুজিবনগর দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপটের ওপর আলোকপাত করে বিশ্বমঞ্চে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূল ভূমিকা এবং বাঙালি জাতির মুক্তির লক্ষ্যে এ মহান নেতার ত্যাগ-তিতিক্ষার কথা তুলে ধরেন।

তি‌নি ব‌লেন, ১৯৭১ সা‌লের ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে তার নেতৃত্বে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের জন্ম হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭১ সা‌লের ১৭ এপ্রিল মুজিবনগরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়।

মোমেন বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং জাতীয় চার নেতার দিক-নির্দেশনায় দীর্ঘ নয় মাসব্যাপী সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অবশেষে বাঙালি জাতি চূড়ান্ত বিজয় অর্জন করে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেদিনের যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে অসাধারণ সাফল্য অর্জন করে বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

তিনি বাংলাদেশের এই উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদার হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহবান জানান।

পররাষ্ট্রমন্ত্রী বর্তমা‌নে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে দেশ‌টি সফ‌রে র‌য়ে‌ছেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম।


এই ক্যাটাগরির আরো সংবাদ