শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

মতলব উত্তরে জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে হাত কর্তন

সুমন আহম্মেদ / ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জমিতে সেচের পানি দেওয়াকে কেন্দ্র করে  মারধর করার অভিযোগ উঠেছে। ১৩ এপ্রিল এ ঘটনা ঘটেছে।  আহত নলকূপের পানি নিষ্কাশনের দায়িত্বে থাকা মারফরত আলীর ছেলে জাহিদ কাজী শুক্রবার ১৫ এপ্রিল মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার পাঁচগাছিয়া গ্রামের ঢেঙ্গুর ভিটি বিলে নলকূপের মাধ্যমে কৃষি জমিতে পানি নিষ্কাশন করা হয়। আর এ কাজের দায়িত্বে ছিলেন পাচগাছিয়া গ্রামের শরাফত আলী কাজী। একই গ্রামের মৃত শুনু মিয়ার ছেলে মুক্তার (৫০) হোসেন শরাফত আলী কাজীকে তার ক্ষেতে পানি দিতে বলে।

শরাফত আলী কাজী টাকা চাইলে ধান পাকলে কেটে বিক্রি করে পরিশোধ করবে বলে জানায়। তারপরও শরাফত আলী কাজী তার একটি জমিতে পানির লাইন দিয়েছে।কিন্তু মুক্তার অন্যান্য জমির লাইন বন্ধ করে জোর করে তার জমিতে লাইন দিয়েছে। শরাফত আলী কাজী বাধা দিলে মুক্তার হোসেনসহ আরো অজ্ঞাত নামা ২/৩ জন মিলে শরাফত আলী কাজীর উপর হামলা করে। এসময় মুক্তার হোসেন তার হাতে থাকা দাঁড়ালো ছেনা দিয়ে হত্যার উদ্দেশ্য মারফত আলী কাজীর মাথায় কোপ মারে। মারফত আলী কাজী প্রতিহত করতে হাত বারালে তার হাত কেটে হাড় পর্যন্ত চলে যায়।

পরে ঢাক চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে মুক্তার হোসেন ও তার সঙ্গীয়রা পরবর্তীতে সুযোগ সুবিধামতো পেলে হত্যা করে লাশ ঘুম করে ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায়। এদিকে মারফত আলী কাজীকে স্থানীয়র উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

মতলব উত্তর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্দ শাহজাহান কামাল বলেন, ঘটনার পর অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ