শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

‘তারাবীর নামাজ মানুষ বৈদ্যুতিক আলোক রশ্মিনিতে পড়ে হারিকেনে নয়’

মুহাম্মাদঃ আল আমীন সাইফ / ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, ‘বিএনপি মাঠে নেমে কয় আওয়ামী লীগ কী উন্নয়ন করলো? আপনারা কি চোখে দেখেন না আওয়ামী লীগ কি করছে? জনগণ আপনাদেরকে আওয়ামী লীগের উন্নয়ন দেখাবে। আর আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন কি করেছেন? জনগণ আপনাদের উন্নয়ন দেখতে চায়। নির্বাচিত হওয়ার আগে মানুষের মন জয় করতে হয়। বিএনপি নেতারা খালি লুটপাট করে গেছে। তারা বিদ্যুতের উন্নয়ন করে নাই। রাস্তাঘাটের উন্নয়ন করে নাই। স্কুল, কলেজ, মাদ্রাসার উন্নয়ন করে নাই। তখন মানুষ রমজান মাসে ইফতার করছে তারাবি নামাজ পড়ছে মোমবাতি, হারিকেন জ্বালিয়ে। এখন বিদ্যুত যায় না, তারাবি নামাজের সময় হারিকেন লাগে না।’
 
শনিবার (১৬ এপ্রিল) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার গাজী অডিটোরিয়ামে তারাবো পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
 
দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে মন্তব্য করে মন্ত্রী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় আবারও ভোট দিতে হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন দেশে সব সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। যদি আমরা আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে পারি তাহলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তাই সবাইকে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
 
দলীয় নেতাকর্মী ও তারাবো পৌরবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘চোখে আঙ্গুল দিয়ে বিএনপি নেতাদের দেখিয়ে দেবেন এই উন্নয়ন আওয়ামী লীগ সরকার করছে। আপনারা (বিএনপি নেতারা) আগে উন্নয়ন দেখান তারপরে ভোট চাইবেন। আওয়ামী লীগের উন্নয়নের সুফল বিএনপি নেতাকর্মীরাও ভোগ করছে। নৌকায় ভোট দিলে সাধারণ মানুষের উপকার হয়। নৌকার প্রতি সাধারণ মানুষের দরদ আছে।’
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। হাসিনা গাজী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুখি সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তিনি সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারেননি। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত স্বপ্ন পূরণে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
 
তারাবো পৌরসভা আওয়ামী লীগের সহসভাপতি আবু সাঈদ সাউদের সভাপতিত্বে ও রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ফিরোজ ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের প্রমুখ ।


এই ক্যাটাগরির আরো সংবাদ