শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

ফরিদগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

ফরিদগঞ্জ প্রতিনিধি / ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

চাঁদপুরের ফরিদগঞ্জে নিজের বসত বিল্ডিং থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৫ এপ্রিল শুক্রবার রাতে উপজেলার ১৬ নং রুপসা দক্ষিন ইউনিয়নের পশ্চিম কাওনিয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফরিদ উদ্দিন (২৮) ওই গ্রামের ভূঁইয়া বাড়ীর মৃত হুমায়ুন ভূঁইয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, ফরিদ উদ্দিন নিজের একতলা বিশিষ্ট বিল্ডিং-এ একাই বসবাস করতেন। 14এপ্রিল বৃহস্পতিবারও তাকে স্থানীয়রা স্বাভাবিক অবস্থায় চলাফেরা করতে দেখেছে, শুক্রবার দিন ব্যাপী তাকে দেখতে না পেয়ে খোজাঁখুজি করে না পেয়ে এক পর্যায়ে স্থানীয়বাসিন্দা সালাউদ্দিন ফরিদ উদ্দিনের বিল্ডিং-এর জানালা দিকে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে ডাকচিৎকার দিলে প্রতিবেশিরা ছুটে এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত ফরিদ উদ্দিন অবিবাহিত ও তার বড় ভাই কাউছার আহাম্মেদ দক্ষিন আফ্রিকায় প্রবাসী। ফরিদ উদ্দিন নিজের পারিবারিক কাজ করতেন বলে নিশ্চিত করেছে স্থানীয়রা। তবে কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে তা বলা যাচ্ছে না।
বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি, তবে কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
এ দিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ-হাজীগঞ্জ) সার্কেল মো.সোহেল মাহমুদ পিপিএম।


এই ক্যাটাগরির আরো সংবাদ