শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

চাঁদপুরে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে উদযাপিত পহেলা বৈশাখ

সজিব দেবনাথ / ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

সারাদেশের মতো চাঁদপুরেও মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পয়লা বৈশাখ।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে হাসান আলী উচ্চবিদ্যালয় মাঠ থেকে সবার মঙ্গল কামনায় মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে ডাকাতিয়ার পাড়ে এসে শেষ হয়।

ডাকাতিয়ার পাড়ে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মঙ্গল শোভাযাত্রার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

জেলা প্রশাসক বলেন, বাঙালি আমাদের চেতনায়, আমাদের সংস্কৃতি মিশে আছে। বাংলা নববর্ষ আমাদের সর্বজনীন উৎসব। এই উৎসবে আমরা সব ধর্মের মানুষ স্বতঃস্ফূর্তভাবে একসঙ্গে অংশগ্রহণ করি। এটা আমাদের চেতনা মননে ও সংস্কৃতিতে আছে। বাঙালির এই দিনে আমরা মঙ্গল শোভাযাত্রাসহ বিভিন্ন সাংস্কৃতিকসহ নানা কর্মকাণ্ডসহ উদযাপন করি।

এদিকে গত দুই বছরের ঘরবন্দি জীবন থাকায় বাঙালি বিশেষভাবে বৈশাখ উদযাপন করছে। ভোরে এই আনন্দ উদযাপনে ঐতিহ্যবাহী পোশাক পরে বের হয়েছেন সর্বস্তরের মানুষ। পুরুষরা পাজামা-পাঞ্জাবি, নারীরা শাড়ি আর উজ্জ্বল পোশাকে শিশুরা ডাকাতিয়ার পাড়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সেখানে ঐতিহ্যবাহী বৈশাখী মেলায় মানুষ ভিড় জমান।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাবুদ্দিন প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ