শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

মাদক কারবারির গুলিতে সাংবাদিক নিহত

কুমিল্লা ব্যুরো / ২৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদ সীমান্তে মাদক কারবারির গুলিতে মহিউদ্দিন সরকার নাঈম নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। 

বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

হায়দ্রাবাদ এলাকার রাব্বি ও রুবেল নামের দুই যুবক জানান, রাত সাড়ে ৯টার দিকে মহিউদ্দিন সরকার নাঈমকে গুরুতর আহত অবস্থায় দুজন বিজিবি সদস্য নিয়ে আসেন। এসময় তারা জানান সীমান্তে মারামারিতে আহত হয়েছেন মহিউদ্দিন। তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে বলে তারা চলে যান।

পরে ওই দুই যুবক বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুজাহিদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি (তদন্ত) ইন্সপেক্টর মাকসুদ জানান, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। তবে মাদক কারবারি গুলি করেছে কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মৃতদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানান তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ