শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

বাংলাদেশ থেকে হজে যেতে পারবে ৫৭ হাজার ৮৫৬ জন

দর্পণ ডেস্ক / ৩১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান জানিয়েছেন, এ বছর বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ৫৭ হাজার ৮৫৬ জন।  

বুধবার (১৩ এপ্রিল) জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ৭নং পাথর্শী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

ফরিদুল হক খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের যে উন্নয়ন করেছে, অতীতের কোন সরকার তা করতে পারেনি।

তিনি বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আবারও শেখ হাসিনা সরকার দেশ পরিচালনা করতে পারবে। এ লক্ষ্যে নিজেদের মধ্যকার ভুল বুঝাবুঝি দূর করে ঐক্যবদ্ধ থাকতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, দলের নেতাকর্মীদেরকে সরকারের ব্যাপক উন্নয়ন কার্যক্রমের কথা জনগণের কাছে তুলে ধরতে হবে।

পাথর্শী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইফতেখার আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল বারী লিচুর সঞ্চালনায়

সভায় আরও বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এস এম জামাল আব্দুন নাছের ও ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস ছালাম।


এই ক্যাটাগরির আরো সংবাদ