শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

করোনায় মৃত্যুহীন দিনে নতুন শনাক্ত ৩১ জন

নিজস্ব প্রতিবেদক / ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
Computer image of a coronavirus

কোভিড-১৯ সংক্রমণের ৭৬৬ তম দিনে সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। সর্বশেষ মৃত্যু নিয়ে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৪ জন। ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩১ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ১৬২ জন। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত ছিল ২২ জন। শনাক্তের হার শূন্য দশমিক ৫৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‍ মঙ্গলবার ‍সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ)পাঁচ হাজার ৩৩৯টি পরীক্ষায় ৩১ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো এক কোটি ৩৯ লাখ পাঁচ হাজার ৬৬১ জন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৫৮ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ থেকে বুধবার পর্যন্ত নতুন রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ৪ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৯২ লাখ ১৩ হাজার ৭৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৬ লাখ ৯১ হাজার ৮৮৬টি নমুনা। অর্থাৎ এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো এক কোটি ৩৯ লাখ পাঁচ হাজার ৬৬১ জন। । এর মধ্যে শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ১৬২ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ২৭৪ জনসহ মোট ১৮ লাখ ৮৯ হাজার ৮৭৯ জন সুস্থ হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮১ শতাংশ।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৩৩ হাজার ৩৪ জন। এ সময় মারা গেছেন ৩ হাজার ১৪৭ জন। সারাবিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫০ কোটি ৮ লাখ ৪১ হাজার ৬৫৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৫ কোটি ৯১ লাখ ৬ হাজার ৩২২ জন। এছাড়া মারা গেছেন ৬২ লাখ ৯ হাজার ২০৩ জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ