শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

সেনবাগে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি / ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে অভিযান চালিয়ে মোশারফ হোসেন (২৮) ও ইয়াকুব আলী (২১) নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ ৬ রাউন্ড গুলি জব্দ করা হয়।

বুধবার দুপুরে কাবিলপুর দিলদার মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন, উপজেলার আজিরপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মোশারফ হোসেন ও একই গ্রামের বেলাল হোসেনের ছেলে ইয়াকুব আলী।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দিলদার মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ ৬ রাউন্ড গুলি জব্দ করা হয়। ওই এলাকায় একটি সালিসি বৈঠকে আধিপত্য বিস্তার নিয়ে একটি পক্ষের হয়ে কাজ করার প্রস্তুতি নিচ্ছিল তারা।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ