শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

ভোজ্যতেল নির্ধারিত মূল্যের চেয়ে লিটারে ১৮ টাকা বেশি দরে বিক্রি

জ্যেষ্ঠ প্রতিবেদক / ২৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২

সরকারি কঠোর নির্দেশনা উপেক্ষা করে সিন্ডিকেট কারসাজিতে ভোজ্যতেল নির্ধারিত মূল্যের চেয়ে লিটারে ১৮ টাকা বেশি দরে বিক্রি করছেন কিছু অসাধু ব্যবসায়ী।

শনিবার (৯ এপ্রিল) রাজধানীর শাহআলী মার্কেটের সব ভোজ্যতেল ব্যবসায়ীরাই এ সিন্ডিকেটের সদস্য। তাদের সাথে আছে মৌলভীবাজারের সিন্ডিকেটও। ক্রয় বা বিক্রয় রশিদ বাধ্যতামূলক হলেও দেয়া হচ্ছে না। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এমন চিত্র উঠে আসে।

গেল কয়েক মাস ধরে লাগামহীন ভোজ্যতেলের বাজার। বড় সিন্ডিকেটে জিম্মি করা হয়েছিলো সাধারণ ক্রেতাদের। কয়েক দফায় সরকার দাম নির্ধারণ করে দিলেও আমলেই নেয়নি কিছু ব্যবসায়ী। অনেকবার অভিযান চালানো হলেও কাজের কাজ কিছুই হয়নি।

রাজধানীর শাহআলী মার্কেট; তেল ব্যবসায়ীদের দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান।

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে লিটারে ১৮ টাকা বেশি নিচ্ছেন এখানকার পাইকাররা। বলছেন, মৌলভীবাজার থেকে বেশি দামে কিনতে হয় তাদের। কিন্তু ক্রয় রশিদ দেখাতে পারেননি তারা।

এর আগেও তাদের সতর্ক করা হয়েছে, কিন্তু তাতে কি? সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেই তারা- এমনটা জানান ভোক্তা অধিকার সংরক্ষণের এই কর্মকর্তা।

আরো জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নিলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। শনিবারের অভিযানে অতিরিক্ত দামের জন্য পাঁচ ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ