শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

মতলব উত্তরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

সুমন আহম্মেদ / ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বুধবার (৬ এপ্রিল) যথাযথ মর্যাদায় মতলব উত্তর উপজেলা জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। এবছর দিবসটির প্রতিপাদ্য বিষয়  ছিল ‘সবাই মিলে খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি।’
জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবস উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা চত্বরে রেলি ও উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক একেএম আজাদের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহি অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি গাজী  শরিফুল হাসান।
এসময় বক্তব্য রাখেন,  উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি রেফায়েত উল্লাহ দর্জি,  যুগ্ম সাধারণ সম্পাদক ইবনাল মঈন আহমেদ রিপন, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, উপজেলা ফুটবল উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক শাহিন আলম, ছেংগারচর পৌর ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা  শরিফুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথি গাজী শরিফুল হাসান তার বক্তব্যে বলেন, সমাজে এখনো মাদকের যথেষ্ট প্রভাব রয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে হলে ক্রীড়াঙ্গনকে বড় ভূমিকা রাখতে হবে৷ একজন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক মাদক থেকে অবশ্যই দূরে থাকবে। কোনো ক্রীড়াবিদ মাদক গ্রহণ করতে পারে না।


এই ক্যাটাগরির আরো সংবাদ