শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

নওগাঁয় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩

নওগাঁ প্রতিবেদক / ৩২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২

নওগাঁর মহাদেবপুর উপজেলার সুলতানপুর দক্ষিণ পালপাড়া গ্রামে গণেশ পালের বসত বাড়িতে অভিযান চালিয়ে ৭০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও মহাদেবপুর থানা পুলিশ যৌথভাবে এই মূর্তি উদ্ধার করে। 

এসময় পুলিশ মূর্তি পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করে। একই সঙ্গে তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। আটককৃতরা হলো মহাদেবপুর উপজেলার বালাতৈড় গ্রামের সুমন আচার্য (৩০), সুলতানপুর গ্রামের মনি মন্ডল (২৫), ও তাতারপুর সরকারপাড়া গ্রামের রকি সরকার (২৮)।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দীন মাহমুদ জানান, অভিযুক্ত সুমন আচার্য এর বিরুদ্ধে কষ্টি পাথরের মূর্তি পাচারকারী চক্রের সাথে জড়িত সম্পর্কিত অভিযোগ এনএসআই কার্যালয় পায়। সেই অভিযোগের ভিত্তিতে সুমন আচার্যকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পরেই বুধবার দুপুরে মহাদেবপুর থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। তাদের কাছে থেকে একটি কষ্টি পাথরের ব্রহ্ম মূর্তি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটককৃতরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসা বাদে স্বীকার করে যে, তারা কষ্টি পাথরের মূর্তি পাচার চক্রের সদস্য। এনএসআই এর গোয়েন্দা তথ্যে মতে, তাদের কাছে আরও বেশ কয়েকটি কষ্টি পাথরের মূর্তি রয়েছে বলে অভিযোগ আছে। এ ব্যাপারে বুধবার বিকেলে মহাদেবপুর থানায় আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের পূর্বক তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ