শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

নিজস্ব প্রতিবেদক / ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২

লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহনে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই শিশু হলো শরীফ হোসেনের ছেলে ইয়াছিন আরাফাত (৫) ও আবুল কালামের ছেলে পিয়াম হোসেন (৫)। তারা দুজন একই বাড়ির সন্তান।

সোমবার উপজেলার মধ্য চররমনী মোহন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাদের মৃত্যুতে এলাকা ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দুই শিশুকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।

নিহত দুই শিশুর পরিবার সূত্র জানায়, দুপুরে বাড়ির উঠানে খেলছিল শিশু ইয়াছিন আরাফাত ও পিয়াম হোসেন। পরিবারের অগোচরে যায় দুই শিশু। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলেনি। এক পর্যায়ে বাড়ির পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে লোকজন। পরে তাঁদের দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. আনোয়ার হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ