শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

গাজীপুরে পায়ুপথে বায়ু দিয়ে হত্যার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি / ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ এপ্রিল, ২০২২

গাজীপুরের শ্রীপুরে অপু নামের এক শ্রমিককে পায়ুপথে বায়ু ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজু নামে তার এক সহকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার ভোরে শ্রীপুরের  আনোয়ারা মান্নান টেক্সটাইল মিলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শরীরের লেগে থাকা তুলা পরিষ্কার করতে গিয়ে অসাবধানতাবশত অপুর পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয় অভিযুক্ত রাজু। আশঙ্কাজনক অবস্থায় অপুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মারা যায় সে। বর্তমানে লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে।

জানা যায়, নিহত অপুর বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখানে। সে আনোয়ারা মান্নান টেক্সটাইলের কাছাকাছি মাস্টারবাড়ি এলাকার সামাদ মিয়ার বাড়িতে ভাড়া থাকতো।

এ ঘটনায় রাজুকে গ্রেফতার করেছে পুলিশ।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি,তবে একজন আটক রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ