শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

হিলি স্থলবন্দর দিয়ে ছোলা ও ডাল আমদানি শুরু

নিজস্ব প্রতিবেদক / ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

রমজান মাসকে ঘিরে দেশের বাজার নিয়ন্ত্রণে রাখতে দীর্ঘ একবছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ছোলা ও মশুরডাল আমদানি শুরু হয়েছে। এই পণ্য আমদানির ফলে বন্দরের আয় বাড়ার সাথে সাথে শ্রমিকদের আয়ও বেড়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, ২৮ মার্চ দুটি ট্রাকে ৬০ টন ছোলা আমদানি করা হয়েছে। প্রতিটন বুট ৭৮৫ মার্কিন ডলার মূল্যে আমদানি করে রাজশাহীর মেসার্স বিসমিল্লাহ ডাল মিল। যা কাস্টমসে ১ হাজার ১৫০ মার্কিন ডলার মূল্যে শুল্কায়ন করেছে।

এছাড়া একই প্রতিষ্ঠান ২৯ মার্চ ৩টি ট্রাকে ১০৮ টন, ৩০ মার্চ ১০২ টন মশুরডাল আমদানি করে।

এর পাশাপাশি আরও দুই আমদানিকারকের মশুর ডাল আমদানি হচ্ছে বন্দর দিয়ে। প্রতিটন ডাল ৯৫০ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হলেও শুল্কায়ন করা হচ্ছে ১ হাজার ৭০ মার্কিন ডলারে।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এসব পণ্য সরবরাহ করা হচ্ছে।

হিলি স্থলবন্দরের সিআ্যন্ডএফ এজেন্ট রাশেদ ফেরদৌস বলেন, সামনে যেহেতু রমজান তাই দেশের বাজারে বুটের ভালো চাহিদা রয়েছে। সেই চাহিদাকে ঘিরে দীর্ঘ একবছর পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে ছোলা ও ডাল আমদানি শুরু হয়েছে।

সর্বশেষ গতবছর বন্দর দিয়ে মশুর ডাল আমদানি হয়েছিল। সাধারণত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপাল থেকে মশুর ডাল বেশি আমদানি হয়ে থাকে। দেশের চাহিদা মেটাতে এবার ভারত থেকেও মশুরডাল আমদানি শুরু হয়েছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে ভারত থেকে অন্যান্য পণ্যের পাশাপাশি বেশ কিছু নতুন পণ্য আমদানি শুরু হয়েছে। এর মধ্যে ছোলা ও মশুরডাল আমদানি হচ্ছে। এতে করে বন্দর কর্তৃপক্ষের আয় বেড়েছে। সেই সাথে মুজরি বাড়ায় বন্দরে কর্মরত শ্রমিকদের মাঝেও স্বস্তি ফিরেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ