শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

হত্যাকারী সেই মুখোশধারীকে দ্রুত আইনের আওতায় আনা হবে

ঢাকা ব্যুরো / ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২

মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ডে জড়িতকে শিগগিরই খুঁজে বের করা হবে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ান (র‌্যাব)।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, মুখোশধারী ও হেলমেট পরিহিত সেই বন্দুকধারীকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

শুক্রবার (২৫ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান। র‌্যাব সদর দপ্তর, র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার কর্মকর্তাসহ অন্যান্য অফিসাররা এসময় উপস্থিত ছিলেন।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে বেশকিছু ফুটপ্রিন্ট, আলামত ও সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। এছাড়া বেশকিছু মোটিভ র‌্যাবের কাছে এসেছে। এই মোটিভগুলো পর্যালোচনা করা হচ্ছে। সিসিটিভি ফুটেজের মাধ্যমে হত্যাকারীকে শনাক্তের চেষ্টা করা হচ্ছে। হত্যাকারী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, শাহজাহানপুর খিলগাঁও রেলগেটের আগে একটি মাইক্রোবাস সিগন্যালে ছিল। সেই মুহূর্তে একজন দুষ্কৃতকারী হেলমেট ও মাস্ক পরা অবস্থায় মাইক্রোবাসটির বাম পাশ দিয়ে গুলি চালায় এবং আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও তার গাড়িচালক মনির হোসেন মুন্না (৩২) গুলিবিদ্ধ হন।

তিনি বলেন, সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে মাইক্রোবাসের ডানপাশে রিকশায় সামিয়া আফরান জামাল প্রীতি নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক টিপু ও শিক্ষার্থী প্রীতিকে মৃত ঘোষণা করেন।

র‌্যাবের এঁই কর্মকর্তা বলেন, ‘শুটার একজনই ছিল। মুখোশ ও হেলমেট পরিহিত ছিল। র‌্যাবের পাশাপাশি আইন শৃঙ্খলাবাহিনীর অন্যান্য সংস্থাও এ ঘটনাটি নিয়ে কাজ করছে। হত্যাকারী যেই হোক না কেন, তাকে খুব শিগগিরই আইনের আওতায় নিয়ে আসা হবে।’

বৃহস্পতিবার রাত সোয়া ১০ টার দিকে রাজধানীর শাহজাহানপুর এলাকায় যানজটে আটকে থাকা মাইক্রোবাসে অবস্থানরত মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে পালিয়ে যায় বন্দুকধারী।

র‌্যাবের গণমাধ্যম শাখার প্রধান বলেন, ‘আমরা অনেকদূর এগিয়ে গেছি। র‌্যাব ছাড়াও অন্যান্য আইশৃঙ্খলা বাহিনী এবিষয়ে কাজ করছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা মনে করি, খুব দ্রুততম সময়ের মধ্যে হত্যার মোটিভ এবং হত্যাকারীকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো।’

এ হত্যাকান্ডের ঘটনায় জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১, ১২, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদি হয়ে শুক্রবার সকালে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় তিনি কারও নাম উল্লেখ করেননি।


এই ক্যাটাগরির আরো সংবাদ