বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যদিয়ে কচুয়ায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
শনিবার (২৬ মার্চ) দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রাশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে পরিষদ প্রাঙ্গনে স্মৃতি সৌধ ও জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়। সূর্যদয়ের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ’র নেতৃত্বে উপজেলার প্রশাসন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশিরে’র নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগে’র নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটি, কচুয়া প্রেসক্লাব, পৌর আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, কচুয়া পল্লীবিদ্যুৎ সমিতি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কচুয়া সরকারি শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়।