শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

মতলব সরকারি ডিগ্রি কলেজের শহীদ মিনার উদ্বোধন

মো: রবিউল আলম, মতলব (দ;) (চাঁদপুর) / ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

চাঁদপুরের মতলব উপজেলার ‘মতলব সরকারি ডিগ্রি কলেজ ‘ এর নব-নির্মিত শহীদ মিনারের উদ্বোধন করেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল, এমপি।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আনুষ্ঠানিক ভাবে শহীদ মিনারের ফলক উদ্বোধন করা হয় ।

এসময় এড. নুরুল আমিন রুহুল, এমপি বলেন, বাঙ্গালি জাতির জন্য শহীদ মিনার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। বছরের ফেব্রুয়ারী মাস এলেই শহীদ মিনারে এসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। তাই শহীদ মিনারের গুরুত্ব ও সম্মান রক্ষা করা সকলেই দায়িত্ব। উদ্বোধনকালে সাথে ছিলেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিশিষ্ট শিল্পপতি এম ইসফাক আহসান, দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, মতলব পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, ফেরদৌসি বেগম রুনু, জেলা কৃষক লীগের আহবায়ক জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আ’লীগের সাবেক সহসভাপতি দেওয়ান রেজাউল করিম, লিয়াকত আলী প্রধান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এম,এ আজিজ বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক হানিফ চৌধুরী, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহির সরকার, যুগ্ম আহবায়ক চন্দন সাহা, বাদল নন্দী, উত্তম ঘোষ, গোলাম মোস্তফা, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, উপজেলা ছাত্রলীগ নেতা সারোয়ার সরকার লিখন, ১১৪নং নবকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মহিউদ্দিন খান প্রমুখ।

উদ্বোধন শেষে কলেজের অধ্যক্ষের কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ আবুল কালাম আল আজাদের সভাপতিত্ব এবং ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক সাংবাদিক মুহাম্মদ জাকির হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এড. নুরুল আমিন রুহুল, এমপি সহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ।

কলেজে আসার পূর্বে এড.নুরুল আমিন রুহুল , এমপি-কে কলেজের পক্ষ থেকে সকল শিক্ষকবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ