শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

হিজাব খুলে ছবির পরিবর্তে বায়োমেট্রিক পদ্ধতির দাবি কুবি ছাত্রীদের

নিজস্ব প্রতিবেদক / ৩৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাসহ সবক্ষেত্রে নারী শিক্ষার্থীদের হিজাব খুলে কান বের করে ছবি দেওয়ার পরিবর্তে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে শুরু করে সব ক্ষেত্রে নারীদের হিজাব খুলে কান বের করে ছবি দিতে হয়। এই নিয়ম বাতিল করে হিজাব-নিকাব মেনে চলা মেয়েদের জন্য বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করতে হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থী দিদারুল আলম বলেন, যেসব মেয়েরা হিজাব-নিকাব মেইনটেইন করে তাদের কান খুলতে বাধ্য করাটা উচিত নয়। বরং ছবির পরিবর্তে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করাই যুগোপযোগী এবং নিরাপদ। হিজাব-নিকাব মুসলিম নারীদের ধর্মীয় অধিকার।

শিক্ষার্থী সানজিদা আলী সানবি বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে আরও নির্ভুলভাবে যাচাই পদ্ধতির ব্যবস্থা থাকা সত্ত্বেও ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে, এরকম ব্যবস্থা না এনে বায়োমেট্রিক ব্যবস্থা গ্রহণ করা উচিত। আরেকজন শিক্ষার্থী মুহম্মদ কায়েছুর রহমান বলেন, হিজাব খুলে কান বের করতে বাধ্য করাটা মুসলিম নারীদের জন্য অপমানজনক। এ ধরনের আইন তৈরি করার আগেই ভাবা উচিত ছিল। বিকল্প বায়োমেট্রিক পদ্ধতি থাকা সত্ত্বেও কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মানে হয়না।

তিনি আরও বলেন, আমরা চাই যেসব মেয়েরা হিজাব-নিকাব পরিধান করে তাদের জন্য যেন বিকল্প বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে সকল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। জাতীয় পরিচয়পত্র ও ব্যাংক একাউন্টসহ রাষ্ট্রীয় সকল সুবিধা যেন নিশ্চিত করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ