শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

হাইমচরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা!!

মো: মহসিন মিয়া / ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

হাইমচর উপজেলার দক্ষিণ আলগী গ্রামের মোঃ রিয়াদ হোসেন বেপারী (২২) নামের এক যুবকের আত্নহত্যার খবর পাওয়া গেছে।

রবিবার (২০শে মার্চ) উপজেলার ৩নং আলগী দূর্গাপুর দক্ষিণ ইউনিয়ন ৪নং ওয়ার্ড টেককান্দি গ্রামের নজরুল ইসলাম নজু বেপারীর বড় ছেলে মোঃ রিয়াদ হোসেন (২২) স্থানীয় টেককান্দি গ্রামের ব্রিজ সংলগ্ন আলী আহমদ শেখের নির্জন বাগানে রাত আনুমানিক ১০.৩০ মিনিটে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, স্থানীয় দক্ষিণ আলগী গ্রামের যুবক মৃত রিয়াদ হোসেন বেপারী কিছুদিন ধরে বিদেশ যাওয়াকে কেন্দ্র করে তার বাবা নজুরুল ইসলাম বেপারীর সাথে সম্পর্কের টানপোড়ন ঘটে। পৈত্রিক সম্পত্তি বিক্রি করে বিদেশে পাড়ি দিতে না পেরে রিয়াদ অবশেষে বাবার সাথে  অভিমান করে আত্মহত্যার মতো এমন জঘন্য পথ বেচে নিয়ে অনন্তকালের পথে পাড়ি দেন।

হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘আত্মহত্যার সংবাদ শুনে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ