শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

দুঃসময়ে ৬ কোটি ১০ লাখ ডোজ ভ্যাক্সিন দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী

দর্পণ ডেস্ক / ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২

দুঃসময়ে ৬ কোটি ১০ লাখ ডোজ ভ্যাক্সিন প্রদানের মধ্য দিয়ে আমেরিকা-বাংলাদেশের বন্ধুত্ব আরো মজবুত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (২১ মার্চ) সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আমেরিকা সরকার কর্তৃক উপহার হিসেবে দেয়া ভ্যাক্সিন ফাইজার-মডার্ণার কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘আমেরিকা এই করোনার দুঃসময়ে সব সময়ই বাংলাদেশের পাশে থেকেছে। কখনো তারা ভেন্টিলেটর পাঠিয়েছে, কখনো ভ্যাক্সিন পাঠিয়েছে, কখনো অন্যান্য চিকিৎসা সামগ্রী দিয়েছে। বিশ্বের অনেক দেশই যখন করোনার টিকার জন্য হাহাকার অবস্থায় ছিল সেসময় আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশকে ৬ কোটি ১০ লক্ষ ডোজ ফাইজার ও মডার্ণার মতো অত্যন্ত কার্যকর ভ্যাক্সিন পাঠিয়েছে। এতে বাংলাদেশের সাথে আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী হয়েছে।’

এ সময়ে স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ সরকার আমেরিকার এই মহানুভবতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সেদেশের আন্ডার সেক্রেটারির নুল্যান্ডের মাধ্যমে আমেরিকার প্রেসিডেন্ট ও জনগণের কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছে।

এ সময়ে মার্কিন আন্ডার সেক্রেটারি নুল্যান্ড বলেন, বাংলাদেশের সাথে আমেরিকার বিদ্যমান সুসম্পর্ককে আরো সম্প্রসারণ করতে আমেরিকা সোচ্চার রয়েছে।

এ সময়ে স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কবীরসহ অন্যান্য কর্মকর্তারা এসময় সেখানে উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ