শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

কিছু বিশ্ববিদ্যালয় বিনিয়োগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে: রাষ্ট্রপতি

দর্পণ ডেস্ক / ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘কিছু কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় বিনিয়োগকে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।’

‘নিয়ম-নীতি, অবকাঠামো, শিক্ষাসংক্রান্ত সুযোগ-সুবিধা নিশ্চিত না করে বছর বছর ছাত্র ভর্তি করছে আর সার্টিফিকেট বিতরণ করছে। কিন্তু, মনে রাখতে হবে বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধির চর্চা অনুশীলনের স্থান।’ বললেন আবদুল হামিদ

রোববার (২০ মার্চ) বিকেলে ‘বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি’ আয়োজিত আলোচনা সভায় বঙ্গভবন থেকে ভার্চুয়ালি দেয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ সময় শিক্ষা যাতে কোনোভাবেই সার্টিফিকেট সর্বস্ব না হয় তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘সার্টিফিকেট-সর্বস্ব শিক্ষা নয়, নোট মুখস্থ করে পাশ নয়, আমরা চাই সৃজনশীল মানুষ হওয়ার শিক্ষা এবং কুসংস্কারমুক্ত আর খোলা মনের আলোকিত ব্যক্তিত্ব গড়ার শিক্ষা।’

বিশ্ববিদ্যালয়গুলোকে উচ্চতর শিক্ষা ও গবেষণার প্রকৃত কেন্দ্র উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান বিশ্ব একদিকে যেমন সম্ভাবনাময় তেমনি তার চ্যালেঞ্জিং ও বটে। তাই, শিক্ষার্থীদের জন্য যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের পাঠক্রম অনুসরণ করতে হবে।’

রাষ্ট্রপ্রধান বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের তরুণ প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং দক্ষ করে গড়ে তুলতে হবে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে নির্দিষ্টসংখ্যক আসন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ এবং সম্ভব হলে বিনা বেতনে অধ্যায়নের সুযোগ দেয়ার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান তিনি।

শিক্ষা খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোকে মুনাফা অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করার নির্দেশ দেন।

রাষ্ট্রপতি বিভিন্ন গণমাধ্যমে কিছু সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে নেতিবাচক কর্মকান্ডের ব্যাপারে ও বক্তব্য দেন ।

বঙ্গবন্ধুকে নিয়ে এ আলোচনার আয়োজন করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধুর জীবন ও রাজনৈতিক দর্শন মানবতাবোধ চিন্তা-চেতনা ও নীতি-নৈতিকতাকে আমাদের শিক্ষাব্যবস্থা সকল স্তরে অনুপ্রেরণার উৎস হিসেবে গ্রহণ কার উদ্যোগ আমাদেরকেই নিতে হবে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেজবাহ উদ্দিন আহমেদ, অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন বক্তব্য রাখেন।

এছাড়া প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির সদস্য-সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন একেএম নুরুল ফজল বুলবুল।

অনুষ্ঠানে, ‘আমার দৃষ্টিতে দেখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ