শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

মতলব-গজারিয়া সেতুর প্রাথমিক নকশা চুড়ান্ত

সুমন আহম্মেদ / ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২

চাঁদপুর বাসীর দীর্ঘদিনের দাবীর পরিপ্রেক্ষিতে চাঁদপুর-লক্ষীপুর ও শরিয়তপুরবাসী এবং বাংলাদেশের রিজিওনাল সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অবশেষে মতলব-গজারিয়ার মেঘনা নদীর ওপর নির্মাণ করা হচ্ছে দেশের বৃহত্তম ঝুলন্ত তার ব্রিজ।

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বেলতলি ও মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় মেঘনা নদীর স্বল্প দুরত্বের স্থানে এটি নির্মাণ করা হবে। গত ১৫ ই মার্চ বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সভা কক্ষে পরামর্শ দাতা দল এর সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে সেতুটি নির্মাণ এর জন্য সেতু বিভাগের উপসচিব ভিখারুদ্দৌলা চৌধুরী সম্ভাব্যতা জরিপ ও ব্রিজ ডিজাইন পরামর্শ দাতা দল ব্রিজের চারটি স্থানের ম্যাপ ও ব্রিজ নকশার প্রাথমিক কপি প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলমকে প্রদান করেন।

অতঃপর প্রতিমন্ত্রী ব্যয় কম ও সৌন্দর্য বিবেচনায় ২ কিলোমিটার দৈর্ঘ্য নকশায় সম্মতি প্রদান করেন এবং যত দ্রুত সম্ভব উন্নয়ন প্রকল্প তৈরির জন্য সংশিস্নষ্ট কতৃপক্ষকে নির্দেশনা দেন এবং ভিখারুদ্দৌলা চৌধুরীকে এ বিষয়ে দায়িত্ব পালন এর জন্য ধন্যবাদ দেন।

সূত্রে জানা যায়, নদীকে বাচাতে নদীর দুই পাড়ে দুটি প্রধান পিলার নির্মাণ করা হবে। নদী বক্ষ থেকে ৩০ মিটার উচু দৃষ্টি নন্দন ঝুলানো তার ব্রিজটি চার লেইনে নির্মান করা হবে। এটিই হবে বাংলাদের প্রথম দীর্ঘ তার ঝুলানো ব্রিজ। যা আলোকিত অবস্থায় ৭০-৮০ কিলোমিটার দূর থেকে দৃশ্যমান হবে। নির্মিত হলে এটি দেশের সর্ববৃহৎ তার ঝুলানো সেতু হিসাবে পরিচিতি পাবে।

মূলত, সর্বোচ্চ কম খরচে সেতুটি নির্মাণ এর জন্য প্রাথমিক নকশা চুড়ান্ত করা হয়েছে। নদীর সবচেয়ে কম প্রশস্ত এলাকা চিহ্নিত করে নকশা প্রনয়ণ করা হয়।

এছাড়া বসতবাড়ি যাতে কম ভাঙা পরে সে বিষয়টি বিবেচনায় রেখেই নকশা প্রনয়ণ হয়েছে। জানা যায়, উল্লেখিত নকশা অনুযায়ী বসতবাড়ি কম ভাঙা পড়বে।

আরো জানা যায়, তিনটি রিজিওনাল সেতুর নকশা প্রনয়ণ এর জন্য বৈঠকে বসলেও এ সেতুটি নির্মাণ এর নকশা টি সবার আগে চুড়ান্ত করা হয়।
মতলব ও গজারিয়ার মেঘনা নদীর ওপর সেতু নির্মাণ হলে শুধু চাঁদপুরই নয়, সড়কপথে বৃহত্তর নোয়াখালীর লক্ষীপুরসহ দক্ষিণা লের মানুষজন দ্রুত সময়ে ঢাকা, চট্টগ্রামসহ সিলেটে পৌঁছতে পারবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ