শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

মোটরসাইকেল কিনে না দেয়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা!

সুমন আহম্মেদ / ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ মার্চ, ২০২২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় গ্ৰামে পারভেজ (১৮) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

শনিবার সকালে মতলব উত্তর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

শুক্রবার (১৮মার্চ) রাতে ওই কলেজ ছাত্র নিজ বাড়িতে নির্মাণাধীন বিল্ডিংয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল।

মৃত. পারভেজ মোহনপুর আলী আহম্মদ মিয়া মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং কলাকান্দা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিল। মৃত. পারভেজ হানিরপাড় গ্ৰামের শাহজাহান মোল্লার ছেলে।

মৃতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতের কোনো এক সময় পারভেজ এ ঘটনা ঘটায়। সকালে নির্মাণাধীন বিল্ডিংয়ে তার নিথর দেহ ঝুলতে দেখে রশি কেটে নামানো হয়।

আত্মীয়-স্বজনরা জানান, সম্প্রতি পারভেজ একটি মোটরসাইকেল কিনে দেয়ার জন্য আবদার করে। কিন্তু মোটরসাইকেল কিনে দেননি। এই কারণেই পারভেজ আত্মহত্যা করেছে বলে ধারণা করছেন তারা।

মতলব উত্তর থানার উপপরিদর্শক (এস আই) নজরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি চাঁদপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃতের বাবার ধারণা, মোটরসাইকেল কিনে না দেয়ার কারণে আত্মহত্যা করেছে তার ছেলে।


এই ক্যাটাগরির আরো সংবাদ