চাঁদপুরের কচুয়ায় পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলামের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, কলেজের সহকারী অধ্যাপক আবুল খায়ের, ফানাউল্যাহ, বিল্লাল হোসেন মোল্লা, মোঃ জাফর আহমেদ, সাইফুল ইসলাম সবুজ, সেলিম হোসেন, ইউপি সদস্য শাহজালাল মিয়া, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুজন দাস, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক শুভজিত দাস, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল তালুকদার, কলেজ শাখা ছাত্রলীগ নেতা সিহাদ হোসেন ও জাকির হোসেন প্রমুখ।
এসময় কলেজের সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন,প্রভাষক ইয়াছিন মিয়া, কবির হোসেন সহ কলেজের শিক্ষক,শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।