শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

কচুয়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় দুই জন কারাগারে

আফাজ উদ্দিন মানিক / ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ মার্চ, ২০২২

চাঁদপুরের কচুয়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় ২জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগিরি গ্রামের শাখাওয়াত হোসেন ও গোলাম ফারুক নবির।

মঙ্গলবার বিকেলে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে দৈনিক শপথের স্টাফ রিপোর্টার সাংবাদিক মো. রাসেল পালগিরি বাজারে গেলে বখাটে মহিউদ্দীনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে সংবাদ সংগ্রহের কাজে বাধা প্রদান করে। একপর্যায়ে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রসন্ত্র দিয়ে তার উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে। এসময় সজ্ঞাহীন অবস্থায় সাংবাদিক রাসেলকে রাস্তায় পড়ে থাকতে দেখে এক পথচারী তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পালগিরি গ্রামের ইসমাইল ভান্ডারির ছেলে গোলাম ফারুক নবির ও তাজুল ইসলামের ছেলে শাখওয়াত হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এঘটনায় বুধবার সাংবাদিক রাসেল বাদী হয়ে মহিউদ্দীন (মহিন)সহ ৭জনকে এজহার নামীয় ও ৫জনকে অজ্ঞাত আসামী করে কচুয়া থানায় একটি মামলা দায়ের করে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দীন জানান, বুধবার গ্রেফতারকৃতদের চাঁদপুরের বিজ্ঞ আদালতে সোপার্দ করার মধ্য দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং এঘটনায় জড়িত অনান্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। এঘটনায় কচুয়া প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি মানিক ভৌমিক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন সহ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িত সকল ব্যক্তিকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ