শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

বরিশালে করোনা শনাক্তের হার শূন্যের কোটায়

নিজস্ব প্রতিবেদক / ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

বরিশালে করোনা শনাক্তের হার শূন্যের কোটায় নেমেছে। অপরদিকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে কমেছে রোগীর চাপ। মঙ্গলবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ২ জন রোগী।

হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, গত সোমবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২ জন রোগী। বিগত ২৪ ঘন্টায় নতুন করে কোন রোগী হাসপাতালে ভর্তি হননি এবং ছাড়াপত্র নিয়েও কেউ বাড়ি ফেরেননি। মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২ জন রোগী।
এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে সব শেষ গত সোমবার রাতে ৪৪ জনের নমুনা পরীক্ষায় কারোর করোনা শনাক্ত হয়নি। শনাক্তের হার শূন্য।

এ পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে ৭ হাজার ৬শ’ ৬৯ জন রোগী ভর্তি হয়েছেন। যার মধ্যে ১ হাজার ৪শ’ ৭৫ জনের মৃত্যু হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ