শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

ফরিদগঞ্জে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন পৌর মেয়র

ফরিদগঞ্জ প্রতিনিধি / ৩৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

ফরিদগঞ্জে পৌরসভার নগর উন্নয়ন প্রকল্পের আওতায় অবকাঠামো উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে, তারই অংশ হিসেবে রূপসা সড়ক হতে পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান পরানের বাড়ী পর্যন্ত সড়কটি পাকা করনের কাজের উদ্বোধন করা হয়েছে।


মঙ্গলবার (১৫ মার্চ)  সকালে কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মেয়র আবুল খায়ের পাটওয়ারী। উদ্বোধনকালে মেয়র বলেন, উন্নয়নকাজ করার সময় জনভোগান্তি যেন না হয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে হবে। আবার একইসাথে নাগরিকবৃন্দকেও সহনশীল আচরণ করতে হবে। রাস্তা নির্মাণ চলাকালীন নির্মাণকাজকে ক্ষতিগ্রস্ত করে এমন কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।


জানাগেছে ভাটিরগাঁও নামক স্থান থেকে পূর্ব বড়ালী জমাদ্দার বাড়ী, বেপারী বাড়ী হয়ে কাউন্সিলর আব্দুল মান্নান পরান’র বাড়ী পর্যন্ত এই সড়কটি গুরুত্বপূর্ণ একটি সড়ক, বহু পথচারীরা এই সড়ক দিয়ে যাতায়াত করে থাকেন। এই সড়কটি দিয়ে দীর্ঘদিন যাবৎ জনসাধারণের চলাচলে চরম দূর্ভোগের শিকার হতে হচ্ছে। জনসাধারনের দীর্ঘদিনের দূর্ভোগ লাগবে নগর অবকাঠামো উন্নয়নের আওতায় এনে এই সড়কটি মেরামত করে কার্পেটিং করা হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র-১ ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান পরানসহ স্থানীয় বাসিন্দারা।


এই ক্যাটাগরির আরো সংবাদ