শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

কুমিল্লায় বাসচাপায় হত্যার ঘটনায় চালক গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি / ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২

কুমিল্লায় বাসচাপায় দিদার হোসেন (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় বাস চালককে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন। পর্যাপ্ত বিশ্রাম না নেওয়া ও দ্রুত গতির কারণে দিদার হোসেনকে (৩৮) চাপা দেয় বলে জানান বাস চালক।

জানা যায়, গত ১০ মার্চ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ের নাজিরা বাজার এলাকায় চট্টগ্রামমুখী লেনে মহাসড়কের ওপর তিশা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক দিদার হোসেন (৩৮) গুরুতর আহত হন। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত দিদার ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলার নবীনগর থানার শিবপুর গ্রামের সফিকুল ইসলামের ছেলে।
এ ঘটনায় ময়নামতি হাইওয়ে থানার এএসআই মো. আব্দুল্লাহ বাদী হয়ে কুমিল্লার বুড়িচং থানায় সড়ক ও পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে র‌্যাব একটি ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি দল ১৩ মার্চ দেবিদ্বার থানার দক্ষিণ মিল্লাবাড়ী এলাকা হতে বাস চালক মো. বাবুলকে (৩০) গ্রেফতার করে। সে ওই গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, চালক বাবুল প্রাতিষ্ঠানিক ড্রাইভিং প্রশিক্ষণ ছাড়া বাসের চালক হিসেবে কাজ শুরু করে। প্রথম সাত বছর তার কোন ড্রাইভিং লাইসেন্স ছিল না। পরবর্তীতে সে ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল জানায়, যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। পর্যাপ্ত বিশ্রাম না নেওয়া ও দ্রুত ঢাকা পৌঁছাতে পারলে আরেকটি ট্রিপ নিয়ে দিনের মধ্যেই ফেরত আসা যাবে। তাই সে দ্রুত চালাতে থাকে। নাজিরা বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা মো. দিদার হোসেনকে কাছাকাছি এসে লক্ষ্য করলেও গতির কারণে সে নিয়ন্ত্রণ করতে পারেনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ