শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের কল্যানে কাজ করে যেতে চাই: মায়া চৌধুরী

সুমন আহম্মেদ / ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ মার্চ, ২০২২

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালন করে মানুষের কল্যানে কাজ করে যাব। সকলে আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করে যেতে পারি।

শুক্রবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে এই কথা বলেন তিনি।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, আমার যে মেধা আছে, যে বুদ্ধি আছে, সেটা দিয়ে আমি আওয়ামী লীগের নামক বটবৃক্ষের গোড়ায় এক ফোটা পানি ঢালতে পারি, তবেই আমার জীবন সার্থক হবে।

রাজনীতিতে সম্পৃক্ত থেকে জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের কল্যানে কাজ করে যেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেই গুরু দায়িত্ব আমাকে দিয়েছে, সেই উপলক্ষে আজকে এখানে এসেছেন আমাকে সংবর্ধনা দিচ্ছেন, আপনারা আমাকে না, সংবর্ধনা দিচ্ছেন বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগকে।
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি

কৃতজ্ঞতা প্রকাশ করে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, জননেত্রী শেখ হাসিনা যে চোখ দিয়ে তাঁর কর্মীদের নেতৃত্বের পর্যায়ে নিয়ে আসেন। সেই চোখে আমার দিকে তাকিয়েছেন। চির কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। বঙ্গবন্ধু কন্যা যিনি দেশ গড়ছেন, শুধু দেশ নয়, দলকে পরিবর্তন করছেন, দলকে আরও মানুষের কাছে নিয়ে যাবার জন্য নেতৃত্ব বাছাই করে নিয়ে আসছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ উন্নত থেকে উন্নততর হিসেবে গড়ে উঠছে।
ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। প্রধান বক্তার বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল।
আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রুহুল আমিন, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সাবেক সদস্য একেএম রিয়াজ উদ্দিন মানিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্মসাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পারভীন শরীফ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মিনহাজ উদ্দিন খান। কোরআন তেলাওয়াত করেন উপজেলা আওয়ামী লীগের তথ্য সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল।


এই ক্যাটাগরির আরো সংবাদ