শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

৭ মার্চের ভাষণ বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে মন্ত্রণালয়: পররাষ্ট্রমন্ত্রী

দর্পণ ডেস্ক / ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের সারমর্ম বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এ মন্তব্য করেছেন।

তিনি এই ভাষণকে কেবল বাঙালির স্বাধীনতার শক্তি হিসেবেই নয়, বরং বিশ্বের স্বাধীনতাকামী সকল মানুষের জন্য অনুপ্রেরণা হিসেবে বর্ণনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এই ভাষণ ইতোমধ্যে জাতিসংঘের ছয়টি সরকারি ভাষায় অনূদিত হয়েছে। এটি আরো বহুভাষায় অনূদিত হবে এবং আমরা কাজটি করে যাচ্ছি।

পররাষ্ট্রমন্ত্রী ঐতিহাসিক ৭ই মার্চ স্মরণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বঙ্গবন্ধু কর্ণারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন।

সরকারি সূত্র মতে, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এ পর্যন্ত মোট ১৭টি বিদেশী ভাষায় অনূদিত হয়েছে। এর মধ্যদিয়ে মহাকাব্যিক এই ভাষণ বিশ্বব্যাপী জনগণের কাছে চলে যাচ্ছে।

মোমেন বলেন, “বঙ্গবন্ধুর ঐতিহসিক ৭ই মার্চের ভাষণের মর্মবাণী বিশ্বের সকল মানুষের কাছে ছড়িয়ে দেয়ার জন্য তিনি বাংলাদেশের ৮১টি মিশনের সকলকে ওই সব দেশে দিবসটি পালনের নির্দেশ দিয়েছেন।”

এ ছাড়াও মন্ত্রণালয় আরো অনেক ব্যক্তি এবং প্রবাসী বাংলাদেশীকে এ বিষয়ে সম্পৃক্ত করেছে।

বাংলাদেশের ১৯৭১ সালের পরোক্ষ স্বাধীনতার ঘোষণা হিসেবে বিবেচিত বঙ্গবন্ধুর এই গুরুত্বপূর্ণ ভাষণ ফ্রান্সের রাজধানী প্যারিসে ২০১৭ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাস্কৃতিক সংস্থা ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভূক্ত হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে উদ্যোগ নেয়ার জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একই সঙ্গে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের স্বীকৃতি দেয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, “আমরা খুশি যে পররাষ্ট্র মন্ত্রণালয় এ জন্যে কাজ করেছে। বঙ্গবন্ধুর ভাষণটিই ইউনেস্কোর রেজিস্টারে অন্তর্ভূক্ত হওয়া একমাত্র মৌখিক ভাষণ।”

১৯৭১ সালের ওই দিনে বঙ্গবন্ধু যেখানে ভাষণ দিয়েছিলেন সেই রেসকোর্স ময়দানে নিজের উপস্থিতির কথা স্মরণ করে মোমেন বলেন, “এই সেই দিন যেদিন জনগণ বুঝতে পেরেছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেয়া হয়েছে।”

এ সময়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

দ্য মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার বিশ্বের তাৎপর্যময় বিভিন্ন দেশের নথি সংরক্ষণ করে যার প্রামাণ্য ঐতিহ্য রয়েছে।

এর আগে বাংলাদেশের ইতিহাসের গতিপথ পাল্টে দেয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ গত আড়াই হাজার বছরের যুদ্ধকালীন সময়ের সবচেয়ে উদ্দীপ্ত ও অনুপ্রেরণামূলক ভাষণ হিসেবে নির্বাচিত হয়েছে।
সূত্র: বাসস


এই ক্যাটাগরির আরো সংবাদ