আসন্ন মহান স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতি মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ মার্চ বিকালে সুবিদপুর বাসষ্ট্যন্ড সংলগ্ন ফারুক মিয়াজীর বাড়ির আঙ্গীনায় বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন শিকদারের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ আবু বকর মিয়াজীর সঞ্চালনায় প্রধান অতিথির আসন অলংকৃত করে বক্তব্য রাখেন কড়ইয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এবং অত্র ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুচ ছালাম সওদাগর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ ওমর ফারুক মিয়াজী সুবিদপুর, মোঃ এনামুল হক মিন্টু, মোঃ আবু তাহের মিয়া লুন্তি, বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলী, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ জানেআলম, ২নং ওয়ার্ড সভাপতি সাংবাদিক আফাজ উদ্দিন মানিক, ৩ নং ওয়ার্ড সভাপতি শাখাওয়াত হোসেন নয়ন, ৪ নং ওয়ার্ড সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন, ৬ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ৮ নং ওয়ার্ড মেম্বার আবুল হাসেম প্রমূখ।
এ ছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগন উপস্থিত ছিলেন।