তার মা সুফিয়া বেগম জানান, শারমিন প্রাইভেট পড়িয়ে তার পড়াশুনার খরচ চালায়। এমনকি সংসার পরিচালনার অর্থের ও যোগান দিতে চেষ্টা করত। শনিবার রাতে তার প্রয়োজনে ১ হাজার টাকা দেওয়ার জন্য বলে। কিন্তু তার চাওয়া এ অর্থ দেওয়া সম্ভব হয়নি। এত সে ক্ষুদ্ধ হয়ে আমাকে ও তার বাবাকে বকা ঝঁকা করেছে। 
এব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোঃ মহিউদ্দিন বলেন- খবর পেয়ে ঘটনার স্থলে সাব-ইন্সপেক্টর (এসআই) দেলোয়ার হোসেনকে পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। অপমৃত্যু মামলা দায়ের করে লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে আইনি ব্যবস্থা নেয়া হবে। আত্মহত্যার কারন তদন্ত করা হচ্ছে।