শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

ইউ‌ক্রেন থে‌কে উদ্ধার হওয়া ২৮ না‌বিক রোমা‌নিয়ায় পৌঁছেছেন: পররাষ্ট্রমন্ত্রী

দর্পণ ডেস্ক / ৩০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ মার্চ, ২০২২

ইউক্রেনের অলভিয়া বন্দরে হামলার শিকার বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধির’ ২৮ নাবিক রোমানিয়ায় পৌঁছেছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শ‌নিবার (৫ মার্চ) রাজধানীর প্রেস ক্লাবে সিলেট রত্ন ফাউন্ডেশনের সা‌বেক চেয়ারম্যান সি এম তোফায়েল সামীর স্মরণে এক সভা শে‌ষে সাংবা‌দিক‌দের এ তথ‌্য জানান তি‌নি।

ড. মো‌মেন ব‌লেন, উদ্ধারকৃত ২৮ জন নাবিককে আমরা রোমা‌নিয়ায় নি‌য়ে এসে‌ছি। এখন রোমানিয়ায় অবস্থান করছেন। শিগগিরই তারা দেশে ফেরত আসবেন।

২৮ না‌বি‌কের স‌ঙ্গে নিহত না‌বি‌কের লাশ দে‌শে ফেরত আনা হ‌বে কি না জান‌তে চাই‌লে মো‌মেন ব‌লেন, এটা আমি বল‌তে পারব না।

বাংলা‌দে‌শি জাহাজের ক্ষতির প্রসঙ্গে তিনি বলেন, রাশিয়ার রাষ্ট্রদূত এ দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (৩ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে রকেট হামলার কবলে পড়া বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধির’ জীবিত ২৮ নাবিককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা করেছে রাশিয়া। যুদ্ধের কারণে ইউক্রেনে আটকে পড়ে ওই জাহাজটি। বুধবার (২ মার্চ) রাত ৯টা ২৫ মিনিটে জাহাজটি রুশ হামলার শিকার হয়। এ হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান (৩৩) নিহত হন। তিনি বরগুনার বেতাগী উপজেলার ৩ নম্বর হোসনাবাদ ইউনিয়নের আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে। ইউক্রেনের অলভিয়া বন্দর চ্যানেলে নোঙর করা জাহাজটিতে ২৯ জন বাংলাদেশি নাবিক ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ