শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

হাজীগঞ্জে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

মোসাদ্দেক হোসেন / ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ মার্চ, ২০২২

হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ শনিবার বিকালে হাজীগঞ্জ রামগঞ্জ সড়কের শোনাইমুড়ী এলাকায় কয়েক শতাধিক বিএনপির নেতাকর্মীর উপস্থিতিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জি. মমিনুল হক প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘এই অবৈধ সরকারের আমলে মানুষ আর শান্তিতে থাকতে পারবে না। যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে তাতে একমাত্র আওয়ামী লীগের লোকজন ছাড়া সাধারন মানুষ বেশী দাম দিয়ে খাদ্য ক্রয় করতে পারবে না। এই অবৈধ সরকারের সব কিছুই অবৈধ। তাদের শাসন আইন নীতি কোন কিছুই আমরা মানি না। যে করে হোক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালোদা জিয়াকে মুক্ত করে আবার বাংলার প্রধানমন্ত্রী না বানানো পর্যন্ত দেশে শান্তি ফিরে আসবে না।’

বিএনপির এ সমিবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এড. সলিম উল্যাহ সেলিম, যুগ্ন আহবায়ক আক্তার হোসেন মাঝি, জেলা যুবদলের সাবেক সাধারন সস্পাদক আফজাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম, পৌর বিএনপি সভাপতি নাজমূল আলম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক খোরশেদ আলম ভূট্রো, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাফের শাহ, উপজেলা যুবদলের আহবায়ক আক্তার হোসেন দুলাল, যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির সুমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়শাল হোসাইন প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ