চাঁদপুরের কচুয়া উপজেলার ৯ নং কড়ইয়া ইউনিয়ন পরিষদ ভবন নির্মানের জন্য জমি পরিদর্শন করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খাঁন আলমগীর এমপি।
৫ মার্চ (শনিবার) সকালে ইউনিয়নের লুন্তি তুলাতুলী রাস্তার লুন্তি অংশে নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুচ ছালাম সওদাগরের নিজ খরিদকৃত ৩৬ শতাংশ জমি ইউনিয়ন পরিষদ ভবন নির্মানের জন্য ভরাট করে দেওয়ার প্রস্তাব করিলে এ জমি পরিদর্শন করেন । এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহাজান শিশির, মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, কচুয়া উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি মোঃ হুয়ায়ুন কবির মিয়াজী, ইউনিয়ন আওয়ামীগের সহ সভাপতি এনামুল হক মিন্টু,সাধারণ সম্পাদক মোঃ আবু বকর মিয়াজী, সম্মানীত সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন শিকদার, ইউনিয়ন যুব লীগের আহবায়ক তারেক সামস মিঠু, ইউনিয়নের সকল ওয়ার্ডের সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সদস্য সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া একইদিনে কচুয়ার রহিমানগর বাজারে ডায়াবেটিক সমিতি উদ্বোধন, গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন ও বিকালে কচুয়া হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করেন।