চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের আসৎকুয়ারী গ্রামে আন-নূর জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৪ মার্চ) সকালে সাংবাদিক আমান উল্লাহ খান ফারাবির সঞ্চালনায় ও মসজিদ কমিটির সহ-সভাপতি মোঃ আবুল কালাম মিজির সভাপতিত্বে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদের শুভ উদ্বোধন করেন।
জানা যায়, ইউনিয়নের আসৎকুয়ারী গ্রামে আগে থেকে কোন মসজিদ ছিল না। এই প্রথমবারের মতো ওই গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী ও দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত সকলের সহযোগিতায় ওই মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।ওই মসজিদ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি বক্তব্যে বলেন, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। যারা এ মসজিদ নির্মাণে অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, নানাভাবে সহযোগিতা করেছেন তারা সকলেই আল্লাহ প্রদত্ত পুরস্কার পাবেন। কারণ মসজিদ-মাদ্রাসা নির্মাণকারীদের শ্রম কখনও বিফলে যায় না। কাজেই আমাদের সকল মুসলমানদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য হচ্ছে আল্লাহর ঘর এ মসজিদটির হেফাজত করা খেদমত করা।
উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান ,সাবেক সভাপতি নুরুন্নবী নোমান ,সিংহের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল আলম, ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি বশির উল্লাহ বিএসসি প্রমূখ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান মাস্টার, সদস্য মোঃ জসিম উদ্দিন, রুহুল আমিন খান স্বপন, গাজী মমিন,মামুন হোসেন, সাছিয়া খালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মানিক মাস্টার, আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান, মোঃ উজ্জল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি মোশারফ হোসেন সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লী গন। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক।পরে সকলের মঙ্গল কামনা করে মোনাজাত শেষ করেন।