শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সংসদের জরুরি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ মার্চ) বিকাল ৩ টা হইতে রাত ৮ টা পর্যন্ত কাকরাইলস্থ আইডিইবি ভবনে কেন্দ্রীয় কমিটির এ সভা হয়।

সভায় সরকারের উন্নয়ন ও অর্জনসমূহ প্রচার, মাসব্যাপী অগ্নিঝরা মার্চের কর্মসূচীসহ সাংগঠনিক এবং বিবিধ বিষয়ে দিকনির্দেশনা দেন সংগঠনের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, সহ- সভাপতি, উপদেষ্টা মন্ডলীর সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক সহ নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্পাদকমন্ডলী, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় উপ সম্পাদক, কার্যনির্বাহী সদস্য ও জাতীয় পরিষদ সদস্যবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ