শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে ১০ দেশের প্রতিনিধি দল

নোয়াখালী প্রতিনিধি / ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন ১০ দেশের ১৬ সদস্যের প্রতিনিধি দল।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিমান বাহিনীর হেলিকপ্টার (এমআই-১৭) যোগে ভাসানচর এসে পৌঁছেন তাঁরা।

প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিও ইউনিয়ন, জার্মান, কোরিয়া, ফিলিপাইন, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক ও ইতালির রাষ্ট্রদূতগণ ছাড়া কানাডার হাইকমিশনার, ইউএসএর চার্জ দ্য অ্যাফেয়ার্সসহ সরকারি উর্ধ্বতন কর্মকর্তারা।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিনিধি দল আশ্রয়ণে রোহিঙ্গা সদস্যদের সুযোগ-সুবিধা, জীবনযাত্রার মানসহ সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।

সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পর বিকালে ঢাকার উদ্দেশ্যে তারা যাত্রা করবেন বলে জানান ওসি।


এই ক্যাটাগরির আরো সংবাদ