শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

সাভারে প্রতিবন্ধী নারীর গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

সাভারে এক বাক প্রতিবন্ধী নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী বটতলা এলাকার চারতলা ভবনের তিনতলার একটি ফ্ল্যাট থেকে সাভার মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত ওই নারীর নাম আম্বিয়া বেগম (৭৫) সে ওই এলাকার মৃত আব্দুল লতিফ খাঁনের মেয়ে। সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির এসআই জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বাক প্রতিবন্ধি ওই নারী নিজ বাড়িতে ভাইয়ের সাথে বসবাস করতো। পরে সকালে ফ্ল্যাটের ভিতরে ওই নারীর গলা কাটা লাশ দেখতে পায় বাড়ির লোকজন। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারলো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চার নং ওয়ার্ডের ইউপি সদস্য আইয়ুব আলী জানান, ওই নারীর গলা কাটা লাশের খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। বিষয়টি তদন্ত করলে তার মৃত্যুর রহস্য উৎঘাটন হতে পারে বলেন মনে করেন তিনি।

এ বিষয়ে এসআই জাহিদুল ইসলাম বলেন, তার মৃত্যুর বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ